ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

গণপরিবহনে কোথায় কত ভাড়া বাড়লো

#

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট, ২০২২,  10:20 AM

news image

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এবার বাড়ল পরিবহন ভাড়াও। দূরপাল্লার যানবাহনে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (৭ আগস্ট) থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা। শতাংশের হিসাবে দূরপাল্লার ভাড়া বেড়েছে ২২ শতাংশ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। ডিটিসিএর আওতাভুক্ত জেলাগুলোর ভাড়া বেড়েছে ১৭ শতাংশ। শনিবার (৬ আগস্ট) রাতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিআরটিএ’র বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল,

দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় ২ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ। সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় ২ টাকা ৪৩ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৩ দশমিক ১৬ শতাংশ। এ ছাড়া, লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ। শুক্রবার (৫ আগস্ট) ডিজেলের দাম প্রতি লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম প্রতি লিটারে ৪৬ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ায় সরকার। বর্ধিত দাম অনুযায়ী, ১ লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, ১ লিটার অকটেন ১৩৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম