ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

গণতান্ত্রিক ধারাবাহিকতার কারণেই দেশের সার্বিক উন্নয়ন : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  7:20 PM

news image

ধারাবাহিক গণতন্ত্রের কারণেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত চারটি মেকানাইজড ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কারো সাথে যুদ্ধ নয়, সবার সাথে বন্ধুত্বে বিশ্বাসী বাংলাদেশ। সেনাবাহিনী যেন কোনো দিক থেকে পিছিয়ে না থাকে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি সৈনিকের দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের পতাকার মর্যাদা রক্ষা করা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস সেনাবাহিনীর সকল সদস্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সমন্বয়ে নিষ্ঠার সাথে দেশের সেবায় কাজ করে যাবেন।’বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বরাত দিয়ে প্রধানমন্ত্রীর শঙ্কা প্রকাশ করে বলেন, ২০২৩ হবে দুর্ভিক্ষের বছর। তাই বাংলাদেশ যেন দুর্ভিক্ষের কবলে না পড়ে এ জন্য সবাইকে সঞ্চয়ী হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম