গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল
১৬ জুন, ২০২৬, 3:22 PM
NL24 News
১৬ জুন, ২০২৬, 3:22 PM
গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল
ফয়জুল ইসলামঃ "শিক্ষা-ঐক্য-প্রগতি" স্লোগানকে ধারণ করে নবগঠিত সাভার থানা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা। আয়োজিত এ শুভেচ্ছা মিছিলটি সাভারের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় মিছিলে সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি এবং সাধারণ সম্পাদক মাহবুব সামিরের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতাকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল নেতৃবৃন্দ, ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। এসময় বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী দিনে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সাভার থানা ছাত্রদল শিক্ষা, ঐক্য ও প্রগতির আদর্শ ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সহায়তা করবেন।