ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  3:16 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও এখনও পুরোপুরিভাবে প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।  শনিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি  এ কথা বলেন। কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তরে দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্র নেই। ডা. মিলন যে কারণে শহীদ হয়েছিলেন তা আবার পুনঃরুদ্ধার করতে হবে।  ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন ডা. শামসুল আলম খান মিলন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম