ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

গণতন্ত্রের বিকাশে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  5:18 PM

news image

আওয়ামী লীগের একার পক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। কাদের বলেন, গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ সময়ের ব্যাপার, যা আওয়ামী লীগের একার পক্ষে সম্ভব নয়। গণতন্ত্রের বিকাশে আওয়ামী লীগের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রাণ। বিএনপির উচিত তত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাদ দিয়ে নির্বাচনে আসা। কিন্তু তারা সরকারকে সহযোগিতা না করে, সরকার পতনে আন্দোলনে নেমেছ। বিএনপির এই সরকার পতনের স্বপ্ন কর্পূরের মতো উবে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ১৯৯০ সালে স্বৈরাচার সরকার পতনে শেখ হাসিনা অগ্রণী ভূমিকা রেখেছিলেন বলেও জানান কাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম