ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩ রোজার ঈদ কবে, চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার

গণতন্ত্রপন্থি ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল মিয়ানমার জান্তা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  11:24 AM

news image

গণতন্ত্রপন্থি চার জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করেছে মিয়ানমারের সামরিক সরকার। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোব্যাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা। মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়া চার জনের মধ্যে অং সান সু চির দলের আইনপ্রণেতা ফিও জেয়া থাও আছেন। বাকি তিন জন হলেন —

লেখক ও সমাজকর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওর। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ‘নৃশংস ও অমানবিক সন্ত্রাসী কার্যক্রম’ সংঘটনে সম্পৃক্ততার। বিবিসি বলছে, এ চার জনের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার মধ্য দিয়ে মিয়ানমারের সামরিক সরকার কয়েক দশকের মধ্যে প্রথমবার সবোর্চ্চ দণ্ড কার্যকর করল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিলিশিয়াদের সাহায্য করার অভিযোগে ওই চারজনকে গত জানুয়ারি মাসে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাদের বিচার কার্যক্রম ছিল রুদ্ধদ্বার এবং সেখানে কারও সংশ্লিষ্ট হওয়ার সুযোগ ছিল না। অবশ্য গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার ঝড় ওঠে। এমনকি জাতিসংঘের দুই বিশেষজ্ঞ এই ঘটনাকে জনগণের মধ্যে ‘ভয় সৃষ্টির একটি জঘন্য প্রচেষ্টা’ বলে অভিহিত করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম