ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

গণঅনশনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  9:51 PM

news image

দলের চিকিৎসাধীন চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে গণঅনশন শুরু করেছে বিএনপি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গণঅনশনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কর্মসূচি শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।

সময় বাড়ার সঙ্গে তাদের উপস্থিত বাড়তে থাকে। এসময় তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান। এদিকে কর্মসূচিকে ঘিরে কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড়, নয়াপল্টন এবং ফকিরাপুল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় রাস্তায় বিভিন্নজনকে আইন শৃঙ্খলাবাহিনী তল্লাশি করতে দেখা গেছে। গণঅনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, অঙ্গ সংগঠনের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, ফজুলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, কৃষিবিদ হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, আনোয়ার হোসেন, সাদেক খান, রফিকুল ইসলাম মাহতাব, আব্দুর রহিম, হেলাল খান, জাকির হোসেন রোকন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম