ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

খেলা দেখতে গিয়ে ঝরে গেল ১২ প্রাণ

#

স্পোর্টস ডেস্ক

২৬ আগস্ট, ২০২৩,  12:09 PM

news image

ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের চলতি বছরের আসরের উদ্বোধন হয়েছে শুক্রবার (২৫ আগস্ট)। আফ্রিকার দেশ মাদাগাস্কারে বসছে এবারের আসর। আর এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন ১২ জন দর্শক। আফ্রিকার দেশটির রাজধানী আন্তানানারিভোর মাদাগাস্কার জাতীয় স্টেডিয়ামে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এ ঘটনা ঘটে। ১২ জন নিহত হওয়ার পাশাপাশি পদদলিত হয়ে আহত হয়েছেন অন্তত ৮০ জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানায়, স্টেডিয়ামের প্রবেশপথে অতিরিক্ত ভিড় থেকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে এ ঘটনা ঘটে। সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাকে ট্র্যাজিক ঘটনা হিসেবে আখ্যা দেন তিনি। এই দুর্ঘটনার কারণে স্টেডিয়ামে এক মিনিট নিরবতা পালন করা হয়। এবারই প্রথম নয় এই টুর্নামেন্টের সময় এমন দুর্ঘটনার। এর আগে ২০১৯ সালের আসরে মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছিল। ১৯৭৭ সাল থেকে চালু হয় ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমস টুর্নামেন্টটি। প্রতি চার বছর পরপর বসে টুর্নামেন্টের আসর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম