ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু টানা বৃষ্টিতে গুলশান লিংক রোডে ধস, চরম ভোগান্তি বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর সীমান্তে ১৪ বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজারের বেশি মৃত্যু বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

খুলনায় ২৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২৩,  4:29 PM

news image

খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে পাঁচটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এর আগে, দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে খুলনায় পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা ১১টা ৫০ মিনিটে খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা শুরু হয়। জনসভায় বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এতে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে। জনসভায় যোগ দিতে সকাল থেকেই খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিলসহ সার্কিট হাউজ মাঠে জড়ো হতে শুরু করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম