ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২,  4:37 PM

news image

খুলনার শিরোমণি এলাকায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে নগরীর খানজাহান আলী থানায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, রাতে স্বামী-স্ত্রী থানা এলাকা থেকে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ৪-৫ জন লোক জোরপূর্বক তাদের তুলে পাশের একটি গ্যারেজে নিয়ে যান।

এরপর স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এদিকে মামলার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম