ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

খুলনায় পুলিশ পরিচয়ে তুলে নিয়ে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৫,  11:15 AM

news image

খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণের সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় পরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে। রোববার (১৩ জুলাই) রাত ১টার দিকে তেরখাদা উপজেলার বিআরবি অজগরা উচ্চ বিদ্যালয় থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। অপহৃত সুশান্ত কুমার খাদ্য পরিদর্শক হিসেবে ৪নং ঘাট ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, রোববার সন্ধ্যায় খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। পথচারীদের ধারণকৃত মোবাইলের ভিডিও এবং অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রীর দায়েরকৃত অভিযোগ থেকেও এমনটি জানা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ অভিযোগটি দায়ের হলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নামেন।

অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগে জানান, মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তাকে অপহরণ করেছে। অপহরণের পর থেকে সুশান্ত কুমার মজুমদারের ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে তার স্ত্রী দাবি করেন। এর আগে বাবু মণ্ডল ওই পরিদর্শকের কাছে কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়; কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত টাকা দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, খাদ্য কর্মকর্তা সুশান্তকে অপহরণের পর পুলিশ উদ্ধারে চারদিকে অভিযানে নামে। ব্যাপক পুলিশি অভিযানের পর অপহরণকারীরা আতঙ্কিত হয়ে তেরখাদা উপজেলা বিআরবি অজগরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফেলে চলে যায়। সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে তাকে উদ্ধার করা হয়। 

সূত্র : দৈনিক কালবেলা 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম