ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

খুলনায় নির্বাচন কমিশন অফিসে চুরির অভিযোগে আটক ২

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২৩,  4:30 PM

news image

খুলনা মহানগরীর দৌলতপুর নির্বাচন কমিশন অফিসে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন - খালিশপুর লিবার্টি স্টান্ড এলাকার জয়নাল খাঁ’র ছেলে মো. নয়ন খাঁ (২০) ও খালিশপুর নয়াবাটি এলাকার হাসান শেখের ছেলে সোহেল শেখ (২১)।বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে, সোমবার (৬ মার্চ) দিবাগত রাতের যে কোন সময় নির্বাচন কমিশন অফিসের জানালার গ্রিল কেটে তিনটি ল্যাপটপ, ক্যামেরাসহ প্রায় সাড়ে সাত লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দৌলতপুরের নির্বাচন কমিশন অফিসে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার ও তিনটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। জড়িত অন্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ জানান, গত সোমবার রাত পৌনে ৯টার দিকে ওই নির্বাচন কমিশন অফিসে তালা দিয়ে চলে যান অফিস কর্মীরা। পরদিন সকালে কম্পিউটার অপারেটর ফেরদৌস হাসান শাওন অফিসে এসে নিচের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখে আমাকে খবর দেন। আমি পুলিশে খবর দিই। চোরেরা তিনটি ল্যাপটপ, ডিজিটাল স্বাক্ষর প্যাড, ক্যামেরা, রাউটার, পোর্টাবল হার্ডডিস্ক, মোবাইল, সিম নিয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম