ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

খুলনায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, ছেলে পলাতক

#

নিজস্ব প্রতিনিধি

১১ ডিসেম্বর, ২০২৫,  5:14 PM

news image

খুলনা নগরীর ট্যাংক রোড এলাকার একটি বাসা থেকে শিউলি বেগম নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত ওই নারীর ছেলে পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে শিউলি বেগমকে হত্যা করেছে তার ছেলে রিয়াদ হোসেন। নিহতের বড় মেয়ে কেয়া আক্তার জানান, সকালে মায়ের ফোন বন্ধ পেয়ে ছোট বোন রিয়া তাকে জানায়। পরে স্বামীকে নিয়ে বাসায় গিয়ে দেখেন বাইরে থেকে তালা ঝুলছে। সারাদিন খোঁজাখুঁজি শেষে রাতে আবার এসে একই অবস্থা দেখতে পান।  পরে বাড়িওয়ালার সহায়তায় সিসি টিভি ফুটেজ দেখে সন্দেহ হলে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। ভেতরে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মাকে। সাথে বাসায় থাকা প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান কেয়া। খুলনা মেট্রোপালিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম বলেন, ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়িতে স্বামী ও ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন শিউলি বেগম। স্বামী ৫-৬ দিন আগে গ্রামে চলে যাওয়ায় বাসায় মা-ছেলে দু’জনই ছিলেন। তিনি আরও জানান, গৃহবধূর ছেলে রিয়াদ পালাতক রয়েছেন। সে হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম