ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার পদের লোভ দেখিয়ে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা এনসিপি নেতার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন গতি, সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত পঞ্চগড়ে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়া সেই চার আসামি গ্রেফতার স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার

খুলনায় আলোচিত জাহিদ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

#

২৮ অক্টোবর, ২০২৪,  2:40 PM

news image

খুলনা খালিশপুরের আলোচিত জাহিদ হত্যায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার ৭ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জু‌য়েল রানা এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছায়েদুল হক শা‌হিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন- মো. আব্বাস আনসারী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার। এজাহার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হো‌সে‌নের বড় ছে‌লে জা‌বেদের এলাকার ক‌তিপয় দুষ্কৃতির সঙ্গে বি‌রোধ ছিল। ২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি বাসা থে‌কে চিত্রালী বাজা‌রের উদ্দে‌শ্যে বের হন। প‌থিম‌ধ্যে বঙ্গবাসী মোড় জ‌নৈক জাহাঙ্গী‌রের চা‌লের দোকা‌নের সাম‌নে পৌঁছা‌লে পূর্ব থে‌কে ওতপে‌তে থাকা সন্ত্রাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে তার ওপর আক্রমণ ক‌রে। এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জান‌তে পে‌রে জাবেদের দুই ভাই মো. সুমন ও জা‌হিদ ঘটনাস্থ‌লে পৌঁছান। এ সময় এ মামলার আসামি আব্বাস আনছা‌রি ও জব্বার জা‌বে‌দের ছোট ভাই মো. সুমন‌কে জাপ‌টে রা‌খে এবং সন্ত্রাসীরা তার মেজভাই জা‌হিদ‌কে এলোপাতাড়িভা‌বে কোপা‌তে থা‌কে। পরবর্তী‌তে জা‌হিদ চিৎকার কর‌তে থাক‌লে ঘটনাস্থ‌লে এলাকাবাসী চ‌লে আস‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে সেখানকার চি‌কিৎসক জা‌হিদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম