ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে ভারতে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দেয়া হয়েছিল: রিজভী মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান হাসপাতালের দালাল চক্র ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি: স্বাস্থ্যমন্ত্রী ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে সীমিত পরিসরে শুরু চুয়েটের শিক্ষা কার্যক্রম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জন আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২,  4:41 PM

news image

খুলনার জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে র‌্যাব-৬ তাদের আটক করা হয়। জানা যায়, র‌্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খালিশপুর বিআইডিসি রোডে আলম শেখের বাড়িতে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা গোপন বৈঠক করছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব ওই বাড়িসহ আশপাশ এলাকা ঘিরে রাখে। পরে আলমের বাড়ির ২য় ও ৩য় তলার একটি মাদরাসায় অভিযান চালায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালানোর পর রাত ১২টায় বাড়ির মালিক আলম শেখসহ মোট ১১ জনকে র‌্যাব-৬ কার্যালয়ে নিয়ে যায়। শনিবার (১৯ মার্চ) সকালে র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বলেন, দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম