ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

খুলনাকে কাঁদিয়ে প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম

#

ক্রীড়া প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৪,  11:35 PM

news image

চলমান বিপিএলে সাদা-মাটা একটি দল গঠন করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলে বড় কোনো তারকা ক্রিকেটার না থাকলেও আসরে আলো ছড়িয়েছে বন্দর নগরীর দল। শেষ পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। লিগ পর্বে শেষ ম্যাচে খুলনাকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তামিম-শুভাগতরা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্সকে ১৯৩ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাব দিতে নেমে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম। এতে প্লে-অফ নিশ্চিত করেছে তারা। অন্যদিকে প্লে-অফ থেকে অনেকটায় ছিটকে গেছে খুলনা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ৮ বলে ৬ রান করে আউট হন পারভেজ ইমন। তৃতীয় উইকেটে শাই হোপকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এনামুল হক বিজয়। তবে ইনিংস লম্বা করতে পারেনি ‍দুজনের কেউই। ২৪ বলে ৩৫ রান করে আউট হন বিজয়, ২১ বলে ৩১ রান করে তাকে সঙ্গ দেন হোপ। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ইভেন লুইসও। ৩ বলে ৬ রান করে রান আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। এরপর উইকেটে মিছিলে যোগ দেন আফিফ হোসেন (৬) এবং মাহমুদুল হাসান জয় (৭), ‍পার্নেল (২) ও নাসুম আহমেদ (৩)। কিন্তু এক প্রান্ত থেকে রান তুলতে থাকেন জেসন হোল্ডার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে মুকিদুল ৩ রানে আউট হলে ১২৭ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৬৫ রানের বড় জয় পায় চট্টগ্রাম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শুভাগত হোম। দুই উইকেট নেন বিলাল খান। এ ছাড়াও সালাউদ্দিন শাকিল, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও নাহিদুজ্জামান একটি করে উইকেট শিকার করেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেয় তানজিদ হাসান তামিম। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। ১৭ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হন সৈকত আলী। শেষ পর্যন্ত টম ব্রুসের ২৩ বলে অপরাজিত ৩৬ রানে ভর করে ১৯২ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম