ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৩,  6:00 PM

news image

রাজধানীর খিলগাঁও থানার নবীনবাগ বড়বাড়ি এলাকার ৭৮৬ নম্বর বাসা থেকে নাসির বিশ্বাস (১৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ আগস্ট) ভোরের দিকে নাসির বিশ্বাসকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, নাসির বিশ্বাস পেশায় একজন সুইপার ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি খুব অসুস্থ। মঙ্গলবার (১ আগস্ট) রাতে তার স্ত্রী বারবার খেতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেন। পরে রাগ করে স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। তিনি বলেন, নাসির বিশ্বাসের স্ত্রী জানিয়েছে তিনি বাবার বাড়ি চলে যাওয়ার সময় তার স্বামী বলেছেন, তুমি চলে গেলে আমি আত্মহত্যা করব। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়েছেন। তারা খিলগাঁও থানার বড়বাড়ি নবীনবাগ এলাকার ৭৮৬ নম্বর বাসায় ভাড়া থাকতো। এসআই আব্দুল্লাহ আল হাসান বলেন, সকালে এলাকাবাসী আমাদের খবর দিলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের দাবি, নাসির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম