ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

খিলক্ষেত থেকে অপহৃত ব্যক্তি আশুলিয়ায় উদ্ধার, গ্রেফতার ৭

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  10:57 AM

news image

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে অপহৃত এক ব্যক্তিকে আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত গাড়ি এবং ভুক্তভোগীর ব্যক্তিগত গাড়িও। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো. জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)। ডিসি তালেবুর রহমান জানান, সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয়-সাতজন অজ্ঞাত ব্যক্তি জোর করে একটি কালো হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা তার ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে সোমবার রাতেই খিলক্ষেত থানার একটি আভিযানিক দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করে। একই অভিযানে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয় এবং ভুক্তভোগীর গাড়িটিও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম