ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

খিলক্ষেতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় ঘুড়ি ওড়ানোর সময় ভবনের ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আদিব কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার রুহুল আমিনের ছেলে। সে পরিবারের সঙ্গে খিলক্ষেতের নামাপাড়ার চানাচুর গলির একটি বাসায় থাকতো। শুক্রবার  বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আদিবের বাবা রুহুল আমিন জানান, দুপুরে বাসার সবাই ঘুমিয়ে পড়লে আদিব একাই ছাদে ঘুড়ি ওড়াতে যায়। সেখান থেকে হঠাৎ সে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম