ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

খালেদা জিয়ার শরীরে লিভার সিরোসিস শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২১,  2:05 AM

news image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে লিভার সিরোসিস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. এফ এম সিদ্দিকী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে রোববার সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। এর পরিমাণ ক্রমেই বাড়ছে।

দেশে এর চিকিৎসা নেই। তবে তার মনোবল এখনো দৃঢ়। চিকিৎসকদের দাবি, বেগম জিয়ার চিকিৎসা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিতে সম্ভব। গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগেও দুই দফায় খালেদা জিয়া এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার দল বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। শনিবার এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, খালেদা জিয়ার যে অসুখ তা প্রধানত পরিপাকতন্ত্রের। কোনো জায়গায় তার রক্তপাত হচ্ছে- এটাকে বের করার জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ ডাক্তাররা গত কয়েকদিন ধরে চিকিৎসার যে পদ্ধতি আছে সেই অনুযায়ী বিভিন্ন রকম কাজ করেছেন। কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না। কারণ, সেই ধরনের কোনো টেকনোলজি দেশে নেই। যে টেকনোলজি দিয়ে সেখানে পৌঁছাতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম