ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে যে বার্তা দিলেন সিইসি বঙ্গবভনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, গার্ড অব অনার প্রদান

খালেদা জিয়ার মেয়াদ স্থগিতের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  3:16 PM

news image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার সাজার মেয়াদ স্থগিতের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে না। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে তা আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি,  দেন আদালত। আড়াই বছর আগে উনার পারিবারিক একটি দরখাস্ত করা হয় সেখানে আইনের কোনো উল্লেখ ছিল না। শেখ হাসিনার নির্দেশে সেটা আইনের মাধ্যমে ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়। আনিসুল হক বলেন, এ মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আমাদের কাছে একটি আবেদন আসছে। আমরা মতামত পাঠিয়ে দেব, সেই মতামত আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানবেন। এ আবেদনটি প্রধানমন্ত্রীর কাছে যাবে কিনা-এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, না।

এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে বলে আমার মনে হয় না। কারণ, গতবার যেটা দিয়েছিলাম সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি। তাই মনে হয় এটাও তার কাছে যাবে না। চিঠিতে কি আবেদন করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো চিঠি পড়ে দেখিনি। এখন যাব চিঠি পড়ে দেখব তারপর মতামত দিয়ে সেটা পাঠিয়ে দেব। এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের করা আবেদন পেয়েছি। তার পরিবারের ওই আবেদনটি মতামতের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তারও আগে  সরকারের নির্বাহী আদেশে মুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে সময় সংবাদকে জানান, সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার মন্ত্রণালয়ে এ আবেদন করেছেন। এবারও বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে আবেদনে। রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে উল্লেখ করেন তার ভাই। তিনি আবেদনে বলেন, তার পা ফুলে গেছে। কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে। তার এখনও কোনো কিছুই ঠিক হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়া খুবই দরকার বলে জানিয়ে তার ভাই বলেন, সরকার অনুমতি না দিলে কীভাবে যাবে।গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে তার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আগের মতোই বাসায় ম্যাডামের চিকিৎসা চলছে। তিনি আগের মতোই আছেন। এদিকে শুক্রবার (১১ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন করে কোনো লাভ হবে না। এ ক্ষেত্রে আইনে যা আছে, সেটিই হবে। ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এখন পর্যন্ত চার দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়। সেই অনুযায়ী আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম