ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৫,  5:13 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের অন্যতম এই শীর্ষ রাজনৈতিক নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তাঁর মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই জামায়াত আমির তার শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাকে ‘জান্নাতের মেহমান’ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানান। সকাল ৭টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তাকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’ জামায়াত আমির তার এই বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার শক্তি বা ‘সবরে জামিল’ দান করেন, সেই দোয়াও করেন তিনি। বিএনপি নেত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম