ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

খালেদা জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাতে আসছে মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৬,  5:34 PM

news image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পঞ্চম দিনেও তার কবরে শ্রদ্ধা জানাতে আসছেন দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।  রোববার (৪ জানুয়ারি) সকালে সমাধিস্থল গিয়ে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এ সময় তারা দোয়া ও মোনাজাত করছেন। শ্রদ্ধা জানাতে হাতে ফুল নিয়ে এসেছেন অনেকেই। তারা বলছেন, খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না। তিনি ছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার নেতৃত্ব ও সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে রেখে গেছে গভীর ছাপ। এ কারণে মৃত্যুর পাঁচ দিন পরও কবর ঘিরে মানুষের এই উপস্থিতি তার রাজনৈতিক প্রভাব ও জনসম্পৃক্ততারই প্রতিফলন। এদিকে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জিয়া উদ্যানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশেই চলছে শ্রদ্ধা নিবেদন। এর আগে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মারা যান। পরদিন বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।  এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম