ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

খালেদা জিয়াকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা: মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  7:10 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠেন। দেশি-বিদেশি চিকিৎসকরা মিলে যৌথভাবেই কাজ করে যাচ্ছেন। দেশের আপামর জনতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করছে উল্লেখ করে সাবেক এ প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিং করে আপডেট জানাবেন। এদিন বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রেজা কিবরিয়া। মির্জা ফখরুল বলেন, দেশে অবাধ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার প্রস্তুতি নিচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম