ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক দূরভিসন্ধি: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২২,  10:10 PM

news image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক দূরভিসন্ধি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (১২ জুন) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদেশ নেবার দাবির ইস্যুতে খালেদা জিয়াকে বলির পাঠা বানানো হচ্ছে। যা ঠিক নয়। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলেও আশা প্রকাশ করেন। হাছান মাহমুদ আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনে বিএনপিসহ সমালোচকদের আমন্ত্রণ জানানো হবে। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদেরও দাওয়াত দেয়া হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। এ সময় বাজেট নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, সিপিডি গত ১০ বছর ধরে বাজেট নিয়ে নেতিবাচক কথা বলেছেন। কিন্তু বিশ্বব্যাংক আইএমএফ প্রশংসা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম