ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি আবার করোনা পাবনায় স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত ৮ জন সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫ দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির ৩ নেতা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৫,  12:02 PM

news image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩ নেতা। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতারা। অন্যান্য দলের নেতারাও নিচ্ছেন খোঁজ। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার (২৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম