ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি নিয়ে যা জানালেন চিকিৎসক

#

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৫,  11:41 AM

news image

বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা তথা ওনার বয়স, বিভিন্ন রোগ বিবেচনা এবং গত সাড়ে পাঁচ বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়া, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না পারায় যা হয়েছে তা বিবেচনা করে ওনার জন্য সবচেয়ে যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি জানাতে মেডিকেল বোর্ডের পর্যালোচনা নিয়ে গতকাল মঙ্গলবার লন্ডন সময় রাত ৯টায় ব্রিফ করেন তিনি।  ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। এতে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতলের চিকিৎসকরাও। এ সময় উপস্থিত ছিলেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাজ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড।  বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ড. পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডা. রেক্স ডাওসান ও ডা. জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রেরং জনস হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। এ ছাড়া ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা ছয় চিকিৎসক।  এ প্রসঙ্গে ড. জাহিদ বলেন, খালেদা জিয়ার সর্বশেষ পরিক্ষা- নিরীক্ষাগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে। পরবর্তী সময়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া রয়েছে। আগামী দুই একদিনের মধ্যে আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে দেখবেন। পরবর্তী সময়ে তার চিকিৎসার বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।  এখন ওষুধের মাধ্যমে ওনার ( খালেদা জিয়া) চিকিৎসা চলছে জানিয়ে এই চিকিৎসক বলেন, লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এর জন্য ওষুধ দেওয়া হচ্ছে নিয়মিত। তবে এর বাইরে আরও কোনো চিকিৎসা করা যায় কিনা, সেজন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের মেডিক্যাল টিমের সদস্যরাও অংশগ্রহণ করেছিলেন যাতে এক ছাতার নিতে সব চিকিৎসা পাওয়া যায়। সেটার বিষয়ে ডাক্তাররা উদ্যোগ গ্রহণ করেছে।   ‘তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা, ওনার বয়স, উনার বিভিন্ন রোগ বিবেচনা এবং গত সাড়ে পাঁচ বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ায় যা হয়েছে, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না পারার যা হয়েছে তা বিবেচনা করে, ওনার জন্য সবচেয়ে যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে’, বলেন ড. জাহিদ।  তিনি আরও বলেন, ‘ডাক্তাররাও সেটা চিন্তাভাবনা করছেন। হয়তো আগামী দুই তিনদিন পরে মেডিকেল বোর্ডের মেম্বাররা মতামত দেবেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী ওনার চিকিৎসা চলবে। বেগম জিয়ার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম