ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২১,  8:20 PM

news image

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা। আজ রবিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।  বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,

এনডিপি চেয়ারম্যান কারি মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার চিকিৎসা দেখভালের দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সম্প্রতি বলেন, ‌‘খালেদা জিয়া অনেক দিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভার, চোখের সমস্যা, রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি ঘটেছে।’ এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ১৮ নভেম্বর জাতীয় সংসদে বলেন, খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। আইনের বাইরে কিছু করার তার সুযোগ নেই। তিনি বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। এ ৪০১ ধারায় কোনো বিষয় নিষ্পত্তির পর আবার সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম