ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

খালি পেটে যা খেলে উপকার মেলে

#

লাইফস্টাইল ডেস্ক

১২ অক্টোবর, ২০২৩,  10:39 AM

news image

স্বাস্থ্য আমাদের খাওয়াদাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল। শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রাখা জরুরি। চাইলেই আমরা যখন-তখন যে কোনো কিছু খেতে পারি না। আর সকালে ঘুম থেকে উঠে কী খাব আর কী খাব না এই নিয়ে তৈরি হয় জটিলতা। স্বাস্থ্যকর অভ্যাস আপনাকে ফিট এবং ভালো রাখতে সাহায্য করে। তাই আপনার প্রতিদিনের খাবারের তালিকায় স্বাস্থ্যকর খাবার রাখার চেষ্টা করুন। এ ছাড়া একটি সঠিক ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন। এ ছাড়া আপনাকে চেষ্টা করতে হবে চাপ মুক্ত জীবনযাপন করার, সব সময় হাইড্রেটেড থাকা ও ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস করুন। সকাল শুরু করুন যেকোনো একটি কাজের মাধ্যমে। এতে আপনার দিন ভালো যাবে। পুষ্টিবিদ রুজুতা দিওয়েকারের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর আপনি এক গ্লাস স্বাভাবিক পানি পান করতে পারেন। তারপরে, আপনি কলা, বাদাম বা কালো কিশমিশ এই তিনটি জিনিসের মধ্যে একটি খেতে পারেন। কেননা, আপনি যদি এই খাবারগুলো খাওয়া নিশ্চিত করতে পারেন, তাহলে দিনের শেষে আপনার মিষ্টি খাবার খাওয়ার লোভ হবে না। এ ছাড়া আপনার বিরক্তিভাব কিংবা ক্ষুধাও পাবে না।

ফল

খাবার খাওয়ার পরে যদি আপনার হজমের সমস্যা, গ্যাস, ফোলাভাব, কম শক্তি বা চিনির ক্ষুধা থাকে, তাহলে একটি কলা দিয়ে আপনার দিন শুরু করুন। অথবা আপনি যেকোনো মৌসুমি ফল দিয়ে আপনার দিন শুরু করতে পারেন।

বাদাম

আপনার যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ডায়াবেটিস থাকে অথবা আপনি যদি মনে করেন যে আপনার চোখ সত্যিই দুর্বল হয়ে যাচ্ছে তাহলে আপনি ভেজানো বাদাম খেয়ে দিন শুরু করতে পারেন। পুষ্টিবিদের মতে, মিনিমাম চারটি বাদাম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে খোসা ছাড়িয়ে বাদামগুলো খান। এতে উপকার মিলবে। 

কালো কিশমিশ

আপনার যদি কম হিমোগ্লোবিন বা পিএমএস সমস্যা যেমন স্তনের কোমলতা, ফোলাভাব, অ্যাসিডিটি, ক্র্যাম্প, খিটখিটে বা মেজাজ পরিবর্তন নিয়ে সমস্যায় থাকেন তবে কালো কিশমিশ খান। কালো কিশমিশ সারারাত ভিজিয়ে রাখুন এবং পরের দিন সকালে সেগুলো খান।কিশমিশে থাকা ভিটামিন সি, ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে। -সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম