ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী: হাফিজ উদ্দিন আহমেদ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে পোস্টাল ভোটের নিবন্ধন শুরু জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, দিতে হবে যেসব তথ্য সমাজ থেকে সব অপরাধ মুছে দেবে বিএনপি: রিজভী

খালিশপুরে বন্ধুকে আটক রেখে স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২২,  9:02 PM

news image

খুলনার খালিশপুরে বন্ধুকে আটকে রেখে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গ্রেফতারকৃতদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ জনই ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মেজবাহ উদ্দীন, একই এলাকার সুজন মোল্লার ছেলে ইমন মোল্লা ও পাবলা বৈরাগীপাড়া এলাকার মহারাজ চৌকিদারের ছেলে শিমুল চৌকিদার। ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়,

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই স্কুলছাত্রী তার বন্ধু মারুফের সঙ্গে ঘুরতে বের হয়। এসময় মারুফের সাথে তার ফুফাতো ভাই ও সমবয়সী মেজবাহ উদ্দিনের ফোনে কথা হয়। মেজবাহ মেয়েটিকে নিয়ে দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠের দিকে ঘুরতে আসতে বলে।কথা মতো একটি ইজিবাইকে মারুফ মেয়েটিকে নিয়ে সেখানে গেলে মেজবাহ উদ্দিন ও তার সঙ্গেও আরও দুই বন্ধু তাদেরকে খালিশপুর মদিনাবাগ এলাকার একটি বাড়িতে নিয়ে টাকা দাবি করে। কিন্তু তাদের কাছে টাকা না থাকায় মারুফকে আটকে রেখে মেজবাহ ও তার দুই বন্ধু মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাদের দুইজনকে মারধর ও ভয়ভীতি প্রদান করে তাড়িয়ে দেয়।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে আসামি তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম