ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

খাজার বিদায়ী টেস্টে নিরাপত্তা জোরদার অস্ট্রেলিয়ার

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৬,  4:50 PM

news image

উসমান খাজার বিদায়ী ম্যাচ ঘিরে সিডনিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে টহল দেবে এক দল লং রেঞ্জ রাইফেলধারী।  নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিফর্মধারী ও অশ্বারোহী পুলিশের পাশাপাশি দাঙ্গা দমন শাখার পুলিশ সদস্যরা ম্যাচ চলাকালে মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন। গত মাসে সিডনির বন্ডাই বিচে হানুক্কা উদযাপন চলাকালে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়। এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ার ফলে সিডনিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় অ্যাশেজ সিরিজের শেষ টেস্টেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন সংবাদমাধ্যমকে বলেন, 'খেলাধুলার ইভেন্টে পুলিশকে রাইফেল হাতে দেখতে হয়তো অনেকে অভ্যস্ত নন। তবে এর উদ্দেশ্য মানুষকে নিরাপদ বোধ করানো। কোনো নির্দিষ্ট হুমকি নেই, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ।' বাড়তি নিরাপত্তার পাশাপাশি ই অসামাজিক ও ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ল্যানিয়ন। বন্ডাই বিচের হামলায় আহতদের মধ্যে এখনও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল এবং একজন সংকটাপন্ন হলেও স্থিতিশীল অবস্থায় আছেন। এই ঘটনায় ২৪ বছর বয়সী নাভিদ আকরামের বিরুদ্ধে ১৫টি হত্যা মামলাসহ মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়ে কয়েকদিন কোমায় থাকার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। হামলায় আরেক অভিযুক্ত নাভিদের বাবা সাজিদ আকরাম ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম