ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

খাগড়াছড়িতে ১৪৪ ধারা চলছে

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৩,  2:58 PM

news image

খাগড়াছড়ি সদরে একই স্থানে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক সমাবেশ ও স্বেচ্ছাসেবক দলের ইফতারকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের দেওয়া ১৪৪ ধারা চলছে। শনিবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা থেকে খাগড়াছড়ি সদরের বাস টার্মিনাল সংলগ্ন আশপাশ এলাকায় এ বিধিনিষেধ জারি করা হয়। রাত ১০টা পর্যন্ত থাকবে ১৪৪ ধারার কার্যকারিতা। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এ বিধিনিষেধ জারি করেন। জানা গেছে, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলের ভেন্যু ছিল বাস টার্মিনাল সংলগ্ন মাঠ। অন্যদিকে একই সময় বাসটার্মিনালে শ্রমিক সমাবেশের ডাক দেয় জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখা। এদিকে নির্ধারিত স্থানে ইফতার মাহফিল করতে শনিবার ভোর রাত পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মাঠে অবস্থান করলেও সকাল ৮টার আগে সিদ্ধান্ত পরিবর্তন করে উক্ত অনুষ্ঠান জেলা শহরের কলাবাগান এলাকায় অবস্থিত জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন প্রাঙ্গণে স্থানান্তর করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সকাল ৮টা থেকে ১৪৪ ধারা জারিকৃত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সংবাদ নেই এখনও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম