ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২২,  6:03 PM

news image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। জানা গেছে, প্রতিপক্ষের গুলিতে তিনি মারা গেছেন। সোমবার (১৮ জুলাই) ভোরে মাটিরাঙ্গার তাইন্দংয়ের সুকুমার কার্বারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবির যামিনীপাড়া জোনের একটি টহল দল। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য। এছাড়া এ সময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র, ৩ রাউন্ড গুলি, একটি দেশিয় অস্ত্র ও ৩১ রাউন্ড গুলির খোসাও উদ্ধার করা হয়। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম