ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আতঙ্ক কমেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের স্বস্তি ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আবারও মিরাজের ঘূর্ণি-জাদু, জিতল গায়ানা গাজীপুরের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২২,  5:05 PM

news image

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি সড়কের তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত এবং দুজন গুরুতরসহ ৮ জন আহত হয়েছে। মারাত্মকভাবে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই ট্রাকটি জালিয়াপাড়ার দিকে যাওয়ার সময় তৈকর্মা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকে থাকা শ্রমিকেরা এ সময় গাছ চাপা পড়ে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নেন। রাজু (৩৫) ও ইলিয়াসকে (৩৬) মৃত ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। রাজু মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে আর ইলিয়াসও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতরভাবে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। অন্যরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে মানিকছড়ি হাসপাতালে নিহত ও আহতদের স্বজনেরা ভিড় জমান। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম