ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২২,  10:36 AM

news image

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠছে সমাবেশস্থল। শহরের অলিগলিতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন তারা।  নেতাকর্মীরা জানান, আমরা তিন দিন আগেই সমাবেশ সফল করতে রাজশাহীতে অবস্থান করছিলাম। আমরা ভোর হওয়ার অপেক্ষায় ছিলাম। ফজর নামাজ পড়েই সমাবেশের মাঠে চলে আসছি। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে বৃহস্পতিবার থেকে বন্ধ আছে বাস চলাচল। শুক্রবার থেকে চলছে না তিন চাকার যানও।

এতে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। তবে সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা হেঁটে, মোটরসাইকেল কিংবা প্রাইভেট গাড়িতে আসছেন।চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর আজ রাজশাহীতে গণসমাবেশ করছে দলটি। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। এদিকে গণসমাবেশে যোগ দিতে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরআগে বৃহস্পতিবার সকালে রাজশাহী পৌঁছান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ আরও অনেকে। এদিকে বিএনপির গণসমাবেশকে ঘিরে কঠোর অবস্থানে আছে পুলিশ। শহরের ১৭টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। শহরজুড়ে সাদাপোশাকে বিপুল সংখ্যক পুলিশ মাঠে কাজ করছে, নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম