ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  7:52 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দেবেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি। তিনি আরও বলেন, বিএনপি এতো বড় দল যে, যা সিট আছে তার থেকে দশগুন মনোনয়ন প্রত্যাশী আছে। কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না- সেজন্য স্থানীয় ও জেলার নেতার পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে জরিপ করা হবে। সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসব মানুষ নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই খুব শিগগিরই মনোনয়ন দেওয়ার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম