ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না : আখতার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  10:50 PM

news image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। যা কিছু হচ্ছে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হচ্ছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলমান রয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমেই জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতার কথা হয়েছে। তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। এর আগে সকালে আদালতে হাজির হন আখতার হোসেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দেন আদালত। আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে তার জামিন আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম