ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২২,  2:54 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন—সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বলছে বিএনপি, সেটি আসলে সংলাপ নয়, সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসর সাম্প্রদায়িক অপশক্তির গভীর ষড়যন্ত্র। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ব্রিফিংয়ে এ কথা বলেন। ‘ক্ষমতায় যেতে বিএনপি আবারও অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।’ ‘বিএনপি যদি আবারও ২০১৩-১৪ সালের মতো সহিংস ও জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে জনগণের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত’ বলে হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপিনেতাদের ঐক্য করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নির্বাচন এলেই বিভিন্ন নেতাদের নিয়ে ঐক্য করা দেশের জনগণ দেখেছে, সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ, জনগণ কোনো ফল পায়নি।’ ‘বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি, তেমনি ভবিষ্যতেও পারবে না’ বলে মনে করেন ওবায়দুল কাদের। বিএনপির নেতাকর্মীদের জেগে উঠে নিজেদের মুক্ত করার কথা বলা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে বোঝা যায়, বিএনপির নেতাকর্মীরা ঘুমের মধ্যেই আবদ্ধ থাকেন সারাক্ষণ।’ দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে কোনো চিন্তা-ভাবনা করে না বিএনপি, তারা নিজেদের নিয়েই ভাবেন—কীভাবে ক্ষমতায় যাবেন এবং সে ষড়যন্ত্রেই লিপ্ত’, মন্তব্য ওবায়দুল কাদেরের। ‘দুঃশাসন, অন্যায়, অত্যাচার আর নির্যাতন বাংলাদেশকে গ্রাস করেছে’—বিএনপির মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দুঃশাসনের কথা যখন বিএনপি বলে, তখন দেশের মানুষ হাসে।’ ‘দুঃশাসন বলতে যা বোঝায়, সেটি বিএনপির আমলেরই রেকর্ড’—এমন দাবি করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপিনেতাদের দুঃশাসনের কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।’ ‘দেশের মানুষ এখন শেখ হাসিনা সরকারের ওপর খুশি’ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশের এগিয়ে চলায় মানুষ গর্বিত।’ ওবায়দুল কাদের আরও বলেন, ‘দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ এখন বুঝে গেছে—বিএনপির নেতিবাচক রাজনীতিই বিএনপিকে গ্রাস করে ফলেছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম