ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ক্লাব বিশ্বকাপ: ভিনি-ভালভার্দের জোড়া গোলে চ্যাম্পিয়ন রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  10:34 AM

news image

এবারই প্রথম উঠেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে আল হিলাল। সৌদি আরবের কোনো ক্লাব আগে কখনো এই ইতিহাস গড়তে পারেনি। রিয়ালের মাদ্রিদের বিপক্ষেও লড়াই করেছে চোখে চোখ রেখে। কিন্তু শেষ হাসিটা হাসে রিয়ালই। আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। মরক্কোর প্রিন্স মাওলায় আব্দেল্লাহ স্টেডিয়ামে আট গোলের শুরুটা করে রিয়ালই। ১৩ মিনিটে বক্সের মাঝ বরাবর থেকে গোল করেন ভিনিসিয়ুস। ১৭ মিনিটে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। এর পরপরই ম্যাচে ফিরে আসে আল হিলাল। ২৬ মিনিটে ব্যবধান ২-১ করেন মুসা মারেগা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির পর  একের পর আক্রমণ চালায় রিয়াল। ৫৪ মিনিটে ভিনির বাকানো ক্রস কাছাকাছি জায়গায় থেকে গোলের উদ্দেশ্যে শট নেন করিম বেনজেমা। তাতে সফল হন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ৫৮ মিনিটে নিজের জোড়া ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন ভালভার্দে। ১১ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পান ভিনিও। তবে এর আগে ও পরে মিলিয়ে আল হিলালের হয়ে জোড়া গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। কিন্তু কোনোভাবেই রিয়ালের জয় থামাতে পারেনি সৌদি ক্লাবটি। ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা আগে থেকেই দখলে নিয়ে আছে রিয়াল। পঞ্চমবার জিতে নিজেদের আরও উচ্চতায় নিয়ে গেল তারা। তিনবার চ্যাম্পিয়ন হয়ে তালিকার দুইয়ে আছে বার্সেলোনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম