ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:19 PM

news image

মিসরের ক্লাব আল আহলিকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর রাজধানী রাবাতে দ্বিতীয় সেমিফাইনালে ৪-১ ব্যবধানে হারিয়েছে মিসরের ক্লাবটিকে।  খেলায় গোল করেছেন ভিনিসিউস জুনিয়র, ফেদে ভালভারদে, রদ্রিগো ও সার্জিও আরিবাস। তবে ম্যাচে লুকা মদ্রিচ একটি পেনাল্টি মিস করেছেন। পুরো ম্যাচে ব্যবধান ছিল ২-১। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দুটি গোল হয়েছে। প্রথমার্ধের বিরতির আগে ভিনিসিওস বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল জড়ান। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা শটে প্রতিপক্ষের গোলবারে বল জড়ান উরুগুয়ের মিডফিল্ডার ভালভারদে। ৬৫ মিনিটে আলি মালউলের গোলে ব্যবধান কমায় আল আহলি। দ্বিতীয়ার্ধের যোগ করা আট মিনিটের মধ্যে রদ্রিগো তৃতীয় গোলটি করেন। শেষ মিনিটে ভিনিসিউসের বদলি নেমেই দলের হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস। শনিবার (১১ ফেব্রুয়ারি) সৌদি আরবের আল-হিলালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে রিয়াল। দলটি প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে লাতিন আমেরিকান দল ফ্লামেঙ্গোকে হারিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম