ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ক্রিসমাসে মেয়ের সাথে পিয়ানো বাজালেন প্রিন্সেস ক্যাথরিন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫,  11:06 AM

news image

লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত বড়দিনের বিশেষ অনুষ্ঠান ‌‘টুগেদার অ্যাট ক্রিসমাস’-এ ব্রিটিশ রাজপরিবারের বর্তমান উত্তরসূরি প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন এবং তার কন্যা প্রিন্সেস শার্লট পিয়ানো ডুয়েট পরিবেশন করেছেন।  বুধবার সম্প্রচারিত এই অনুষ্ঠানে মা ও মেয়ের এই যুগলবন্দি দর্শকদের মুগ্ধ করেছে। কেনসিংটন প্যালেস থেকে জানানো হয়েছে, স্কটিশ সংগীত প্রযোজক এরল্যান্ড কুপারের বিখ্যাত সুর ‘হোম সাউন্ড’ বাজিয়েছেন তারা। এই সুরটি মূলত প্রকৃতি, পারস্পরিক বন্ধন এবং একাত্মতার কথা বলে। উইন্ডসর ক্যাসলে গত সপ্তাহে এই বিশেষ পিয়ানো বাদনটি রেকর্ড করা হয়েছিল।  এ বছরের অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল ‘ভালোবাসা, মমতা এবং সংযোগ’। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে আয়োজিত এই জমকালো উৎসবে বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে এবং সাধারণ মানুষের সাহায্যে অনন্য অবদান রেখেছেন এমন প্রায় ১৬শ’ অতিথি উপস্থিত ছিলেন।  রাজকীয় এই আয়োজনে প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামসহ বিখ্যাত হলিউড তারকা কেট উইন্সলেট এবং চিওয়েটেল এজিওফর বিশেষ পাঠে অংশ নেন। পাশাপাশি হান্না ওয়্যাডিংহাম এবং কেটি মেলুয়ার মতো জনপ্রিয় শিল্পীদের পারফরম্যান্সে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।  সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম