ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ক্রিকেটকে বিদায় বলে দিলেন কামরান আকমল

#

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  5:19 PM

news image

পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল প্রায় পাঁচ বছর জাতীয় দলের বাইরে। এবার সব ধরনের ক্রিকেটকে বিদায় ঘোষণা করলে তিনি। ঘরোয়া ক্রিকেটেও আর খেলবেন না বলে জানিয়েছে কামরান আকমল। খেলা থেকে অবসর নিলেও ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে রাখছেন নিজেকে আকমল। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।  সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ৪১ বছরের আকমল বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাকে বিশেষ একটি দায়িত্ব দিয়েছে। এর পর আর আমার খেলা চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না। নিজের দায়িত্ব যথাযথভাবে সামলানোর পর সময় পেলে ছোট খাট লিগ খেলতে পারি খুব বেশি হলে। ক্রিকেটজীবনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। সম্প্রতি তাকে জাতীয় নির্বাচকের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  ২০০২ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আকমলের। দেশের হয়ে শেষ খেলেছেন ২০১৭ সালে। পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি এক দিনের ম্যাচ এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কামরান।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম