ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যাসলকে উড়িয়ে দিলো সিটি, মিশরীয় তারকার হ্যাটট্রিক

#

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:05 PM

news image

ইতিহাদের নতুন ঠিকানায় প্রথম দুই ম্যাচে কোনো গোল না পেলেও, নিজের তৃতীয় ম্যাচে ঝলক দেখিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমুশ। মাত্র ১৪ মিনিটের মাথায় তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেছেন। যাতে ভর করে নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নতুন সাইনিং মারমুশ গোল করেছেন ১৯, ২৪ ও ৩৩ মিনিটে। জেমস ম্যাকাটি শেষ গোলটি করে সিটির হালি পূর্ণ করেন। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে চলতি মৌসুমের প্রথম ভাগে ২০টি গোল করেছেন মারমুশ। নতুন ঠিকানায় তৃতীয় ম্যাচে তিনি খেলতে নেমেছিলেন গতকাল। এদিন গার্দিওলা প্রথম একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন। ফলে বেঞ্চে স্থান হয়েছিল বার্নার্দো সিলভা ও কেভিন ডে ব্রুইনার মতো অভিজ্ঞদের। ম্যাচের শুরু থেকেই সফরকারী ক্যাসলের ওপর দাপট ছিল সিটির। শুরুর ১৫ মিনিটে ক্যাসল তেমন বলই পাচ্ছিল না। এরই মাঝে ইতিহাদের স্বাগতিক দর্শকরা উৎসবে মাতেন ১৯ মিনিটে।  সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বাড়ানো বল হেড দিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন ক্যাসল ডিফেন্ডার। দুরন্ত গতিতে গিয়ে বক্সের মুখ থেকে নেওয়া শটে মারমুশ নিজের গোলের খাতা খোলেন। এ নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্ট করলেন এডারসন। পাঁচ মিনিট পরই মারমুশ দ্বিতীয় গোল পেয়ে যান ইলকাই গুনদোয়ানের পাস থেকে। এরপর স্যাভিনিও’র অ্যাসিস্টে ৩৩তম মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই মিশরীয়। সিটির দাপুটে খেলার বিপরীতে প্রথমার্ধে গোলের লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি ক্যাসল। ৬০ মিনিটে তারা প্রথম শট লক্ষ্যে রাখতে পারলেও, ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক। ম্যাচের আরও ১৪ মিনিট বাকি থাকতে হ্যাটট্রিক পূর্ণ করা মারমুশ ও ফিল ফোডেনকে তুলে নেন গার্দিওলা। বদলি নামাদের মধ্যে একজন জেমস ম্যাকাটি সিটির হয়ে ক্যাসলের জালে শেষ গোলটি করেন। ৮৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড থেকে আসা বল জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। তাতেই সিটির বড় জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইপিএল টেবিলের চারে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২৫ ম্যাচে ৫৩ ও ৪৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট যথাক্রমে দুই-তিনে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম