ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫,  11:38 AM

news image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে গুলির ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। স্টকটন শহর। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেছেন, স্টকটন শহরের লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে সন্ধ্যা ৬টার কিছু আগে একটি অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এটি একটি পারিবারিক অনুষ্ঠান ছিল বলে জানান হিদার ব্রেন্ট। তিনি বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্ত বয়স্করাও আছেন। নিহতদের প্রকৃত বয়স ও লিঙ্গ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। বন্দুকধারীকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান হিদার ব্রেন্ট। তিনি বলেন, ‘এটি পরিকল্পিত একটি ঘটনা হতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের প্রথম অগ্রাধিকার হলো ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা।’ গুলিবর্ষণের ঘটনাটি ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে ঘটেছে তা স্পষ্ট করতে জানাতে পারেননি শেরিফের মুখপাত্র। তিনি বলেন, এফবিআই, স্টকন পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে সহায়তা করছে। স্টকটনের ভাইস মেয়র জেসন লি এক বিবৃতিতে বলেছেন, শিশুদের জন্মদিনের পার্টিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের অফিস এক্সে দেয়া বিবৃতিতে জানিয়েছে, গভর্নরকে ‘ভয়াবহ গুলিবর্ষণ’ সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা অফিস পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় করছে।

তথ্যসূত্র: এনবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম