ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় গোলের নেশায় রোনালদো

#

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৪,  4:50 PM

news image

ছয় দিন ব্যবধানে দুই হ্যাটট্রিক, ফর্মে তুঙ্গে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো যেন উড়ছেন আকাশে। বয়সটাও নেহায়ত কম নয়। গত ফেব্রুয়ারিতে পা দেন ৩৯-এ। পেশাদার ফুটবলে এটি পর্তুগিজ কিংবদন্তির ৬৫তম হ্যাটট্রিক। এর মধ্যে ৩০ বছরে পা দেওয়ার পর হ্যাটট্রিক করেছেন ৩৫টি। বয়সকে স্রেফ সংখ্যা প্রমানিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন এখনও গতিহীন হয়ে পড়িনি। যেন ক্যারিয়ারের গোধুলী লগ্ণে গোলের নেশায় মেতেছেন সিআরসেভেন।সৌদি প্রো লিগে দারুণ খেলছেন রোনালদো। টানা দুই ম্যাচে করেছেন হ্যাটট্রিক। দুর্দান্ত পারফরম্যান্সে তার পরিসংখ্যানেও বেশ কিছু পরিবর্তন এসেছে। পেশাদার ফুটবলে পর্তুগিজ তারকার মোট গোলসংখ্যা ৮৮৫। এ তালিকার দ্বিতীয়তে আছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেলে পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড সিআরসেভেনের দখলে। পেশাদার ক্যারিয়ারের রোনালদোর মোট হ্যাটট্রিক সংখ্যা ৬৫। বয়স ত্রিশে পা দেওয়ার আগে করেন ৩০টি। আর ৩৫টি করেন ত্রিশে পা দেওয়ার পর। এর অর্থ হচ্ছে বয়সের সঙ্গে তিনি যেন আরও ক্ষুরধার হচ্ছেন। গোলের মতো সর্বোচ্চ হ্যাটট্রিক করার রেকর্ডও তার দখলে। এ তালিকাতেও তার প্রতিদ্বন্দ্বী মেসি। আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকার হ্যাটট্রিক সংখ্যা ৫৭টি। ক্লাব ফুটবলে রোনালদোর ৫৫ হ্যাটট্রিকের পরিবর্তে মেসির হ্যাটট্রিক ৪৮টি। আর জাতীয় দলের রোনালদো হ্যাটট্রিক করেছেন ১০টি। আর আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক ৯টি। পেশাদার ফুটবলের ফ্রি কিক থেকে রোনালদোর গোল ৬৩টি। তবে এ তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি ফ্রি কিক থেকে গোল করেছেন ৬৫টি। ক্লাব ফুটবলে ফ্রি কিক থেকে রোনালদোর গোল ৫২টি। আর ক্লাব ফুটবলে মেসির গোল সংখ্যা ৫৪টি। জাতীয় দলের জার্সিতে ফ্রি কিক থেকে দুজনের গোল সংখ্যা সমান ১১। বক্সের বাইরে থেকে নেওয়া শটে একমাত্র হ্যাটট্রিক রোনালদো। অর্থ্যাৎ এই প্রথম তিনি তিনটি গোলই করেছেন প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে। এ দিনে সাতবার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করারও সপ্তম নজির এটি। ১২টি ভিন্ন পঞ্জিকাবর্ষে একাধিক হ্যাটট্রিক করার কীর্তি রয়েছে তার। এর মধ্যে ২০১১ সালে সর্বোচ্চ ৯টি হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা। সর্বশেষ ১৫টি পঞ্জিকাবর্ষের প্রতিটিতেই হ্যাটট্রিক করেন রোনালদো। ২২ বছরের ক্যারিয়ারে গড়ে ১৮.৭ ম্যাচে একটি হ্যাটট্রিক করেন রোনালদো। আর প্রতি ১৮.৫ ম্যাচে একটি করে হ্যাটট্রিক করেছেন মেসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম