ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের উত্তর সমুদ্রপথে ভারত-চীনকে নিয়ে নতুন বাণিজ্যিক জোটের ইঙ্গিত পুতিনের

ক্যাপসিকাম-ব্রকলির মজাদার ফ্রাই

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  4:48 PM

news image

একদিকে বাতাসে শীতের হাওয়া বইছে, আর অন্যদিকে বাজারে দেখা মিলছে শীতের সবজির। শীতের নানা রকম সবজির মধ্যে ব্রকলিটা সবারই বেশ পছন্দ। আর এই পছন্দের সবজি যদি একটু ভিন্ন স্বাদে তৈরি করা যায়, তাহলে মনে হয় খারাপ হয় না। আর যারা ঝাল প্রিয় তাদের জন্যতো এ খাবারটা বেশ লোভনীয় হবে। চলুন ঝটপট জেনে নিন রেসিপিটা।

জেনে নিন রেসিপি :

যা যা লাগবে-

ব্রকলি ছোট করে টুকরো করা ছয় কাপ, ১টি ক্যাপসিকাম ফালি করে কাটা, ২টি পেঁয়াজ কুচি, সস পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, ভেজিটেবল বা অলিভের তেল ১ চা চামচ, ১ চা চামচ খোসা ছাড়ানো তিলের বীজ, লবণ স্বাদমতো, পানি পরিমাণ মতো।

তৈরি করবেন যেভাবে-

ব্রকলি ও ক্যাপসিকামের ঝাল ফ্রাই তৈরির উপকরণগুলো তিনটি ধাপে রান্না করুন। প্রথমে একটি পাত্রে মাঝারি আঁচে তেল গরম করে তাতে আদা বাটা দিন ও ঘ্রাণ ছড়ানো পর্যন্ত মিনিট খানেক ভাঁজুন।

দ্বতীয় ধাপে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ফালি ও ব্রকলি দিয়ে তিন থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে সেদ্ধ করুন উপকরণগুলো কোমল হওয়া পর্যন্ত।

তৃতীয় ধাপে সস ও আধা কাপ পানি দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করুন এবং চুলা থেকে নামানোর আগে তাতে খোসা ছাড়ানো তিলের বীজ ছড়িয়ে দিন।

তৈরি হয়ে গেলো সুস্বাদু ক্যাপসিকাম-ব্রকলির মজাদার ফ্রাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম