ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ক্যান্সারে আক্রান্ত রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

#

২৬ অক্টোবর, ২০২২,  9:49 PM

news image

আবুল হোসেন বাবলুঃ জায়গা জমি বিক্রি করে সর্বস্বান্ত হয়েছে বাবা, হিমশিম খাচ্ছিল ক্যান্সারে আক্রান্ত মেয়ের চিকিৎসা করাতে। তাই দায়গ্রস্থ বাবার কাঁধ থেকে নিজের বোঝা সরাতেই বেছে নিয়েছে আত্মহত্যার পথ। এমনটাই বলেছিলেন নিহতের পরিবার। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর লালবাগ রেল লাইনের উপর এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ট্রেন আসার সময় মেয়েটি মুখ ঢেকে রেললাইনে শুয়ে পরে। তবে এমন একটি মুহূর্তে মেয়েটি রেল লাইনের উপরে শুয়ে পড়ে যে, দৌড়ে গিয়েও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চোখের সামনে নিমেষেই মেয়েটি ট্রেনে কাটা পরলো। তাকে বাঁচানোর কোন সুয়োগ ছিল না। মুহূর্তেই তার দেহ থেকে মাথাসহ বিভিন্ন অংগ ভিন্ন ভিন্ন দিকে ছিটকে যায়। রংপুর রেলওয়ের এএসআই আব্দুস সালাম জানান, রেলওয়ে ফাঁড়ির ইনচার্জের তথ্য মতে আমরা এখানে আসি এবং প্রাথমিকভাবে তরুণীর পরিচয় শনাক্ত করি। মেয়েটি রংপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডস্থ বালাকোঁয়ার এলাকার খিতিস চন্দ্র রায়ের মেয়ে। সে এ বছর বেগম রোকেয়া সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম