ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত মার্কিন টেনিস কিংবদন্তি নাভ্রাতিলোভা

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৩,  1:15 PM

news image

বছরের শুরুতেই টেনিস জগতে দুঃসংবাদ হয়ে এলো মার্টিনা নাভ্রাতিলোভার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। এই টেনিস কিংবদন্তি একসঙ্গে গলা ও স্তনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এমন খবরই জানিয়েছে বিবিসি। মেয়েদের এককে ১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাভ্রাতিলোভা এর আগে ২০১০ সালের দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সে দফায় ক্যানসারকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। ৬৬ বছর বয়সী মেয়েদের টেনিসের সাবেক এই নম্বর ওয়ান জানিয়েছেন, গলা ও স্তন উভয় ক্যানসারই প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে। চলতি মাসের শেষের দিকে নিউইয়র্কে চিকিৎসা নেয়া শুরু করবেন তিনি। নাভ্রাতিলোভা বলেন, 'এটা মারাত্মক, তবে নিরাময়যোগ্য এবং আমি ভালো একটা ফল আশা করছি। এটা আমাকে মুহূর্তের জন্য হতবাক করে দিয়েছিল, কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে লড়াই করব।' গত নভেম্বরে ডব্লিউটিএ-র (উইমেন’স টেনিস অ্যাসোসিয়েশন) ফাইনালের সময় ঘাড়ে ফুলে ওঠা লিম্ফনোডের অস্তিত্ব অনুভব করেন তিনি। সেখানকার টিস্যুর বায়োপসি করা হলে তার স্টেজ ওয়ান  থ্রট ক্যানসার ধরা পড়ে।  সেই টেস্টের সময় স্তনেও অস্বাভাবিক লাম্পের অস্তিত্ব অনুভব করেন এই টেনিস কিংবদন্তি। পরীক্ষায় স্তনের ক্যানসারও ধরা পড়ে। তবে গলার ক্যানসারের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। নাভ্রাতিলোভার মুখপাত্র মেরি গ্রিনহ্যাম বলেন, 'উভয় ক্যানসারই প্রাথমিক অবস্থায় আছে এবং আমরা ভালো ফল আশা করছি।' নয়বারের উইম্বলডন বিজয়ী এই কিংবদন্তি ২০১০ সালে প্রথমবার যখন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তখন তিনি অসহায় অনুভব করেছিলেন বলে জানিয়েছেন। কিন্তু একই ধরনের সমস্যায় আক্রান্ত অন্য নারীদের সাহায্য করতে তিনি এই খবর প্রকাশ করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম