ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

কোহ‌লির দুর্বলতা জানালেন ডি ভিলিয়ার্স

#

স্পোর্টস ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলছে ভারত। ইতোমধ্যে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ করেছে দু’দল। টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, বাকি দুই ম্যাচে দু’দল একটি করে জিতেছে। তবে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। এবার দু’দল সাদা পোশাকের লড়াইয়ে নামবে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে পারিবারিক কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাট কোহলিকে। ফলে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না কোহলি। কিন্তু কোহলির টেস্ট সিরিজ খেলা নিয়ে কোনো সংশয় নেই। ফলে প্রোটিয়া বোলারদের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন‌ তিনি। সেই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলে দিলেন কোহলির দুর্বলতা কোথায়। তিনি বলেন, বিরাটের মতো ব্যাটারকে আউট করতে হলে আলাদা পরিকল্পনা নিতেই হবে। এমন কিছু করতে হবে যা ওর ভাবনাচিন্তার বাইরে।  ডি ভিলিয়ার্স বলেন, একনাগাড়ে চতুর্থ স্টাম্পে বোলিং করে যাওয়া। অফ স্টাম্পের বাইরে বিরাটের দুর্বলতা রয়েছে। সেটা দুনিয়ার সব বোলারই জানে। ওর সেই দুর্বলতাকেই কাজে লাগাতে হবে এবার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম