ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

কোস্টারিকার বিপক্ষে জিতেও বিদায় নিল জার্মানি

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২২,  8:58 AM

news image

শ্বাসরুদ্ধকর এক ম্যাচ উপহার দিল জার্মানি-কোস্টারিকা। গোল-সমতা আবারও গোল-সমতা। শেষ পর্যন্ত লিড পায় জার্মানি। তবে কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে জার্মানিকে। ‘ই’ গ্রুপের অপর ম্যাচে স্পেনের বিপক্ষে জাপানের জয়ের কারণে বাদ পড়তে হলো জার্মানদের। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জার্মানি-কোস্টারিকা। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মানি। তবে বিরতি শেষে ৫৭ মিনিটে ১-১ গোলের সমতায় ফেরে কোস্টারিকা। প্রথমে কেন্ডাল ওয়াস্টনের শট ফিরিয়ে দিয়েছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তবে ইয়েলতসিন তেজেদা গিয়ে ফিরতি বলটিই গোলে ঢোকান।  ৬০ মিনিটে গোলের সুযোগ মিস করেন জার্মান স্ট্রাইকার জামাল মুসিয়ালা।

দোষ জামালের নয়। বলটি গোলে না ঢুকে গোল পোস্টে লেগে ফিরে আসে। এরপরে মুলার এবং আন্তোনিও রুডিগার গোলের সুযোগ মিস করেন। জার্মানদের সুযোগ ব্যর্থ হলেও ৬৯ মিনিটে লিড পায় কোস্টারিকা। কোস্টারিকার স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেলের ফ্রি কিকে জার্মান ডি-বক্স থেকে হেড করেন কেন্ডাল ওয়াস্টন এবং অস্কার ডুয়ার্তে। এ সময়ে গোলের সামনে কিছুটা জটলা তৈরি হয়েছিল। সেই সুযোগে গোলরক্ষক নয়ারকে ফাঁকি দিয়ে গোল করেন জুয়ান পাবলো ভার্গাস। ২-১ গোলে এগিয়ে যায় কোস্টারিকা। ছেড়ে দেওয়ার পাত্র জার্মানিও না। ৭২ মিনিটে নিকলাস ফুলক্রুগের পাসে গোল করেন কাই হাভার্টজ। ম্যাচে ফেরে ২-২ গোলের সমতা। ৭৫ মিনিটে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসের দুর্দান্ত সেভে জার্মানি লিড পাওয়া থেকে বঞ্চিত হয়। তবে ৮৪ মিনিটে দলকে ঠিকই লিড এনে দেন কাই হাভার্টজ। ৩-২ গোলে এগিয়ে যায় জার্মানি। ৮৮ মিনিটে জামার্নির হয়ে গোল করেন নিকলাস ফুলক্রুগ। শেষ পর্যন্ত কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলের জয় পায় জার্মানি। তবে এরকম দুর্দান্ত ম্যাচ জয় বিফলে গেছে জাপানের জয়ের কারণে। দিনশেষে এক বুক হতাশা নিয়ে কাতার বিশ্বকাপকে তাই বিদায় বলতে হলো জামার্নিকে, সঙ্গে আজকের ম্যাচের কোস্টারিকাকেও। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে কাতার বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি। পরের ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র। ফলে কাতার বিশ্বকাপে জয়ের স্বাদ পাওয়া হয়নি ম্যানুয়েল নয়ার-থমাস মুলারদের। শেষ ম্যাচে জয় পেলেও সেটি কোনো কাজে লাগল না।এ দিন খেলার প্রথম থেকেই আক্রমণ শুরু করেছিল ম্যানুয়েল নয়ারের দল। ৯ মিনিটেই আসে গোল। ডেভিড রাউমের পাসে হেড দেন সার্জ নাব্রি। বল ঢুকে যায় কোস্টারিকার গোলে। ১৪ মিনিটে আবারও হেড থেকে গোলের সুযোগ আসে। তবে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস দলকে বাঁচান গোল থেকে। শুরু থেকেই কেইলর নাভাসের কঠিন পরীক্ষা নিয়েছিল জার্মানি। আক্রমণ ঠেকাতে গিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছিলেন নাভাস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম